সাংবাদিকের হাত-পা কেটে হত্যার হুমকি

নোয়াখালীর চাটখিলে সংবাদ প্রকাশের জেরে আনোয়ারুল হায়দার নামে এক সাংবাদিককে হাত-পা কেটে নিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার নোয়াখালী প্রতিনিধি হিসেবে তিনি কর্মরত রয়েছেন। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় জেলার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

আনোয়ারুল হায়দার দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ২৩ জুন কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাসান ইমাম রাসেলের বিরুদ্ধে তিনি একটি প্রতিবেদন করেছিলেন।

জিডিতে আনোয়ারুল হায়দার উল্লেখ করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাসান ইমাম রাসেলের বিরুদ্ধে দৈনিক সমকালে গত ২৩ জুন মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রাসেল ও তার সহযোগিরা সাংবাদিক আনোয়ারুল হায়দারকে হাত পা কেটে ফেলে প্রাণনাশের হুমকি দেয়।

রাসেল ইতোপূর্বে ২টি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে সাজাভোগ করেছেন। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেছেন জেলার স্থানীয় সাংবাদিকরা। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ব্যাপারে বলেন, ‘হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর