রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত হয়েছে। কুড়িল বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম আল-আমিন (১৬)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স আনুমানিক ২৫ ও ৪০ বছর।
বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, আজ সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা থেকে নিহত আল আমিনের লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। সে দিনমজুরের কাজ করতো।
তিনি আরো জানান, একই জায়গায় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিম কর্মকর্তা।
বার্তা বাজার / ডি.এস