চীনা বাসিন্দাদের ঘর ভাড়া দেব না। চীনা দ্রব্যের ব্যবহার বন্ধের পাশাপাশি বয়কট করা হবে চীনা অতিথিদেরও। বৃহস্পতিবার এমনটাই জানাল, দিল্লির হোটেল মালিকদের সংগঠন।
দিল্লি হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশন নামের এই সংগঠন মূলত দিল্লির কম ভাড়ার প্রায় ৩০০০ হোটেল নিয়ে গঠিত। সীমান্তে চীনা বাহিনীর আগ্রাসনের প্রেক্ষিতে দেশে চীনা দ্রব্য বয়কটের ডাকে সামিল হয়েছেন তাঁরা। আর সেই দিকে তাকিয়েই এবার চীনা অতিথিদেরও রুম বা গেস্ট হাউজ ভাড়া দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তাঁরা।
সংগঠনের সভাপতি জানান, “গালওয়ানে ভারতীয় জওয়ানদের উপর চীনা বাহিনীর আক্রমণের ঘটনায় দেশের ব্যবসায়ীমহলও ক্ষুব্ধ। সেই কারণেই চীনা দ্রব্য বয়কটের ডাকে সামিল হয়েছেন তাঁরাও।” তিনি জানান, সেই একই মতাদর্শে এবার থেকে দেশের রাজধানীতে কোনও চীনা ব্যক্তিকে থাকার হোটেল বা গেস্ট হাউজ দেওয়া হবে না।
বার্তাবাজার/কে.জে.পি