মেস ভাড়া মওকুফ ও রাষ্ট্রীয় বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
সারাদেশের ন্যায রাষ্ট্রীয় প্রজ্ঞাপন চাই আন্দোলন পরিষদ এর উদ্দ্যোগে আজ দুপুরে গাইবান্ধায় মেস ভাড়া মওকুফ ও রাষ্ট্রীয় বরাদ্দের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষর্থীদের পক্ষ থেকে মাসুদা রহমান,আদর্শ কলেজের অনার্সের বাংলা বিভাগের ছাত্র বন্ধন কুমার বর্মণ, ব্যবস্থাপনা বিভাগের মিলন, উম্মে কুলসুম তিন্নি এবং পলিসহ আরো অনেকে। তারা অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর কবীর দুলাল এর কাছে স্মারকলিপি পেশ করে।
তাদের দাবি করোনাকালীন সময়ে মেস ভাড়া পরিশোধে ছাত্র-ছাত্রীদের উপর কোন চাপ প্রয়োগ করা যাবে না’ এই মর্মে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন চাই।মেস ভাড়া পরিশোধে রাষ্ট্রীয় বরাদ্দ চায় তারা।
এছাড়া শিক্ষাখাতে ২৫%,চিকিৎসাখাতে ১৫% এবং প্রত্যেক উপজেলায় করোনা ল্যাব স্থাপনের দাবি স্মারক লিপির মাধ্যমে জানান তারা।
বার্তাবাজার/এমকে