মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২০১৯/২০ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় সবজি বাগান স্থাপনের লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বসতবাড়ির আশপাশে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে পারিবারিক সবজি বাগান স্থাপনের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের সামনে থেকে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় বিনামূল্যে ৪১৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ হিসেবে বিভিন্ন জাতের সবজি বীজ, সাইনবোর্ড ও চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ, উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো.টিপু সুলতান, এস.এপিপিও মিজানুর রহমানসহ আরো অনেকে।
বার্তাবাজার/এমকে