লক্ষ্মীপুর জেলা আ’লীগের সম্পাদক নয়ন চৌধুরী করোনায় আক্রান্ত

লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল তিনটার দিকে বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন।

মোবাইল ফোনে জানতে চাইলে নিজেই করোনা পজেটিভ হয়েছেন বলেও নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নয়ন। গত সোমবার নমুনা দেন তিনি। আজ করোন পজেটিভ বলে মোবাইল ফোন করে জানান সদর আবাসিক মেডিকেল কর্মকর্তা।

জেলা আওয়ামীলীগের সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর সংগঠনকে শক্তিশালী করা থেকে শুরু করে সাংগঠনিক কাঠামো মজবুতি করতে অক্লান্ত শ্রম দিয়েছেন তিনি। স্থানীয় ও জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় করতেও যথেষ্ঠ ভূমিকা ছিল নুরউদ্দিন চৌধুরী নয়নের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর