হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নতুন করে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছ।করোনা আক্রান্ত ব্যক্তিদের (নাম গোপন রাখা হলো)

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মো. আলামিন হোসেন জানান, গত ১৪ ও ১৫ই জুন নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৫ জুন ) সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নমুনা পরীক্ষার রিপোর্টে অত্র উপজেলার ২১ জন নমুনাপরীক্ষার ভিতরে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৬জনের করোনা পজেটিভ আসে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর