ঢাকার সাভারের আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শেখ জাহিদ হাসান প্রিন্স দায়িত্ব গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) অপরাহ্নে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নিকট থেকে তিনি এই দায়িত্বভার গ্রহন করেন।
এর আগে, গত ২১ জুন ২০২০ তারিখে ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৪ জুন ২০২০ তারিখের ০৫.০০.০০০০.১৪০.১৯.০০৭.১৭.১৯৬ নং প্রজ্ঞাপন মূলে জনাব তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ (১৭৫৬৯), সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল, সাভার, ঢাকাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকায় বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত তাকে ২৫ জুন ২০২০ তারিখ অপরাহ্নে এ কার্যালয় হতে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্বভার নব যোগদানকৃত জনাব শেখ জাহিদ হাসান প্রিন্স (১৭৬৭৬), সহকারী কমিশনার (ভূমি), আশুলিয়া রাজস্ব সার্কেল, সাভার, ঢাকা এর নিকট হস্তান্তর করবেন।
বৃহস্পতিবার (২৫ জুন) অপরাহ্নে আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে নবনিযুক্ত সহকারী কমিশনার ভূমি শেখ জাহিদ হাসান প্রিন্স কে কার্যালয়ের সকল স্টাফগণ ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এসময় বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঢাকা উত্তর সিটি কর্পোরেশন) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন কালে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই রাজস্ব সার্কেলে তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে এসেছেন।
বিশেষকরে করোনা সংক্রমনের সময় এই জোনে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ সরকারি সকল বিধি এবং স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে সর্বস্তরের জনসাধারণের মাঝে নিয়মিত সচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার দ্বারা আশুলিয়াবাসীর নিকট প্রশংসিত হয়েছেন।
তাঁর অন্যতম উল্লেখযোগ্য কাজের ভিতরে রয়েছে, দীর্ঘদিন ধরে দখল দূষণে মৃতপ্রায় নয়নজুলি খাল অবমুক্ত করে তাতে পুনরায় প্রবাহের পথ করে দিয়ে শিল্পাঞ্চলের জলাবদ্ধতা সমস্যার সমাধান করা। এজন্য আশুলিয়াবাসী তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে এই প্রতিবেদকের নিকটা জানিয়েছেন সচেতন আশুলিয়াবাসী।
বার্তাবাজার/এমকে