ফেনীতে একদিনেই ৭৮ জনের করোনা শনাক্ত

ফেনীতে আজ বৃহস্পতিবার নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে প্রেরণকৃত ফেনীর ৩৯২টি নমুনা পরীক্ষা হয়েছে যার মধ্যে ৮০টি নমুনা পজিটিভ রেজাল্ট এসেছে এর মধ্যে ২টি ২য়বার পরীক্ষিত নমুনা। তাই ফেনীতে নতুন আক্রান্ত রোগী ৭৮জন। ফেনীর সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে রয়েছে ফুলগাজী ২জন, পরশুরাম ২জন, সদরে ৩১ জন, সোনাগাজীতে ১২ জন, দাগনভূঁঞায় ২০জন, ছাগলনাইয়ায় ১০ জন এবং অন্যান্য ১জন।

স্থানীয় স্বাস্থ্য বিভাগের সূত্র অনুযায়ী জানা যায়, দীর্ঘ এক সপ্তাহ ফেনী ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে কিট সংকট থাকায় বন্ধ থাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার কার্যক্রম।

গতকাল নতুনভাবে কিট সরবরাহ করা হলে পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু হয়। এ নিয়ে জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৪৯ জন। নতুন সুস্থ ৮১ জন।সর্বমোট সুস্থ ২৭৪ জন। নতুন মৃত্যু ১ জন। সর্বমোট মৃত্যু ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনীতে যে হারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এতে করে এটা বুঝা যাচ্ছে আমাদের মাঝে একনো সচেতনার ঘাটতি রয়েছে যেটি শুধুমাত্র ফেনীতে নয় গোটা দেশে পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে ফেনীতে গতকালকে এক বৃদ্ধ মহিলা হসপিটালে হসপিটালে ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন।

এখনো পর্যন্ত চিকিৎসা না পাওয়ার এমন অভিযোগ সব জায়গা থেকে আসছে যেটি এরকম মহামারী কঠিন মুহূর্তে অত্যন্ত দুঃখজনক। ফেনীতে এখন পর্যন্ত ডাক্তার,নার্স,পুলিশ,সিভিল সার্জন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর