জলিল-বর্ষার নির্দেশে চুপ হিরো আলম

নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইউটিউব ও ফেসবুকের আলোচিত ও সুপরিচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। নাম প্রকাশ না হলেও ছবিটির প্রযোজক তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা।

ছবিটিতে মূল ভূমিকায় দেখা যাবে চিত্রনায়ক ইমনকে। প্রযোজনার পাশাপাশি ছবিতে থাকবেন অনন্ত-বর্ষাও। সেই ছবিরই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন হিরো আলম।

মঙ্গলবার (২৩ জুন) তিনি অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তবে এর চেয়ে বেশি কিছু বলতে নারাজ হিরো আলম। কিন্তু কেন?

এ প্রসঙ্গে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘মঙ্গলবার আমি ছবির চুক্তিপত্রে সই করেছি। এর বাইরে কিছু জানাতে জলিল ভাই ও বর্ষা আপা নিষেধ করেছেন। বিস্তারিত ওনারাই জানাবেন। তাই আমি কিছু বলছি না। এটুকু বলি, তাদের পরবর্তী বিগ বাজেটের ছবিতে আমাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখতে পাবেন ভক্তরা’।

তিনি আরও বলেন, জলিল ভাই কথা দিয়েছিলেন এবং কথা রেখেছেন। আমাকে ছবিতে এমন একটি চরিত্র দেয়া হয়েছে, যা দেখলে সবাই অবাক হয়ে যাবেন। খুব শিগগির জলিল ভাই তার ফেসবুক পেজে সবকিছু প্রকাশ করবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর