ঝিনাইদহে করোনার প্রভাবে উৎপাদিত দুধ নিয়ে বিপাকে খামারীরা

ঝিনাইদহ সদর উপজেলার ধনঞ্জয়পুর গ্রামের খামারী রোকনুজ্জামান রিপন। ২২টি গাভী থেকে প্রতিদিন দুধ হচ্ছে ১২০ লিটার। বিভিন্ন ফার্ম ও দোকানে দুধ বিক্রি করলেও এখন তা বন্ধ রয়েছে।

এতে পানির দামে স্থানীয় ভাবে দুধ বিক্রি করতে হচ্ছে তাকে। রোকনুজ্জামান রিপনের মতো ঝিনাইদহের বিভিন্ন অ লের খামারীদের একই অবস্থা। কোম্পানির বাইরের অতিরিক্ত দুধ মিষ্টিসহ এতোদিন বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে দেয়া হতো।

করোনার কারণে সেসব বন্ধ ও হাট-বাজারে চাহিদা কমে যাওয়ায় ধস নেমেছে দুধের বাজারের। শুধু তাই নয় করোনার কারণে গোঁ খাদ্য আনা নেওয়ার সমস্যার পাশাপাশি বেড়েছে দাম। ফলে সঠিকভাবে খাদ্য দিতে না পারায় দুধের উৎপাদনও কমেছে। সরকার আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই দাবি দুগ্ধ খামারীদের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর