দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬২১ জন।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে করোনা শনাক্ত বাড়ার পাশাপাশি সুস্থ হওয়ার সংখ্যাও বাড়ছে। প্রতিদিনই সুস্থ হচ্ছেন বিপুল সংখ্যক মানুষ। এখন পর্যন্ত প্রায় অর্ধ লাখের বেশি মানুষ সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও অঞ্চলের মধ্যে গত এক সপ্তাহে সবচেয়ে বেশি নতুন রোগী বেড়েছে। এমন দেশের তালিকায় বাংলাদেশ আবার দশম স্থানে উঠে এসেছে।
দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৫৩ জনের। সে তথ্য জানানো হয় ১৬ জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে ৪ হাজার ৮ জনের। এ তথ্য জানানো হয় ১৭ জুনের বুলেটিনে।
বার্তাবাজার/কে.জে.পি