ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাবেক শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী মোস্তাক হোসেন ও শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগেই মামলার অপর দুই আসামি সুমাইয়ার শ্বাশুড়ি সৈয়দা মালেকা ও ননদ জুঁই খাতুন কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশের একটি বিশেষ টিম বগুড়ার নন্দিগ্রাম এলাকা থেকে সুমাইয়ার স্বামী মোস্তাক এবং রাজশাহীর বাঘা এলাকা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রফেতার করে।
দুপুরে পুলিশ সুপার লিটন কুমার সাহা নিজ কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, ২২ জুন সুমাইয়ার মৃত্যুর পর রাতেই তার মা নুজহাত সুলতানা জামাই মোস্তাকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
তাৎক্ষতিক অভিযান চালিয়ে পুলিশ সুমাইয়ার শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হয়। পালিয়ে যায় মূল আসামি স্বামী ও শ্বশুর। তাদের গ্রেফতারে ৮টি টিম গঠন করে অভিযান চালানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া ২২ জুন নাটোর শহরের হরিশপুর এলাকার স্বামীর বাড়িতে নিহত হন। মৃত অবস্থায় সুমাইয়াকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
বার্তাবাজার/কে.জে.পি