দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। দেশে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৬২১ জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বুধবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৬২ জনের। মারা গেছেন ৩৭ জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর