কমলনগরে সড়ক সংস্কারের দাবীতে স্থানীয়দের মানববন্ধন

লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরা ইউনিয়নে ছয় কিলোমিটার সড়কের বেহালদশা। দ্বীর্ঘ ৪০ বছরেও সংস্কার হয়নি এটি। ফলে বর্ষা মৌসুমে জনদূর্ভোগের শিকার হয় স্থানীয় কয়েক লাখ মানুষ। রামগতি-কমলনগর নদী ভাঙ্গনের শিকার হয়ে এসব এলাকায় বাড়ী-ঘর নির্মাণ করে বসবাস শুরু করে আসছে তারা।

এদিকে বটতলি বাজার থেকে নোয়াখালী বর্ডার পর্যন্ত সড়কটি সংস্কারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে চরবসু সমাজ কল্যাণ পাঠাগার নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবি সংগঠন। বুধবার বিকেলে ঘন্টাব্যাপী পুরো সড়ক জুড়ে এ মানববন্ধন কর্মসূচী পালন করে তারা।

এসময় বক্তারা বলেন, বিভিন্ন সময় সংসদ সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা চরকাদিরা ইঊনিয়নের চরবসু সড়কটি মেরামতের আশ্বাস দিলেও ৪০ বছরেও কোন কাজ হয়নি। এই সড়ক দিয়েই স্কুল কলেজ মাদরাসা ও গ্রামীন বাজারে যাতায়াত করে শিক্ষার্থীসহ লাখ লাখ মানুষ।

খাদা খন্দে আর জরাজীর্ণ হওয়ায় চলাচলে অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। বর্ষা মৌসুমে ভোগান্তির শিকার হয় সবচেয়ে বেশি। দ্রুত সড়কটি সংস্কার করে পাকা করার জোর দাবী জানান ওই এলাকার কয়েক হাজার মানুষ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পাঠাগারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর