ভারতে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্ত প্রায় ১৭ হাজার

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও প্রায় ১৭ হাজার মানুষের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। গতকাল প্রায় ১৬ হাজার আক্রান্ত ছিল দেশটিতে প্রাদুর্ভাব শুরুর পর একদিনে সর্বোচ্চ শনাক্তে। ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ৪ লাখ ৭৩ হাজার ১০৫।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ হাজার ৯২২ জন শনাক্ত হওয়ার পর দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ লাখ ৭৩ হাজার ১০৫। এছাড়া একই সময়ে নতুন করে আরও ৪১৮ জনের মৃত্যুর মাধ্যমে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৮৯৪।

আক্রান্তদের মধ্যে এখনও শরীরে ভাইরাসটি বহন করছেন এমন মানুষের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৫১৪ জন। সুস্থ হয়ে গেছেন ২ লাখ ৭১ হাজারের মতো মানুষ। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্র রাজ্যে। সেখানে শনাক্ত ১ লাখ ৪৩ হাজার প্রায়। ইতোমধ্যে সেসব আক্রান্তের ৬ হাজার ৭০০ এর বেশি মারা গেছে।

এছাড়া আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি। গতকাল সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে দিল্লিতে; ৩ হাজার ৭৮৮ জন। এ নিয়ে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল। শীর্ষ আক্রান্ত রাজ্যের এই দুই রাজ্যের পর রয়েছে তামিলনাডু, গুজরাট ও উত্তরপ্রদেশ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর