লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগরের ভেরবেরির হাট সীমান্তে বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিজানুর রহমান (২০) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।

নিহত মিজানুর রহমান পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলীবাড়ী নাসিম উদ্দিন ভুট্টুর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মবৃহস্পতিবার ভোররাতে উপজেলার শমসেরনগর সীমান্ত দিয়ে মিজানুরসহ আট-নয়জন ভারতে গরু আনতে যান। এসময় ভারতীয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের চুয়াংগারখাতা ক্যাম্পের টহল দলের সদস্যরা দেখতে পেয়ে গুলি ছোড়ে। এতে মিজানুরের মাথায় গুলি লাগে। এ অবস্থায় সঙ্গীরা মিজানুরকে উদ্ধার করে দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরপরই তিনি মারা যান।

রংপুর-৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার সুলতান হোসেন জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ পত্র দিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানোর প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে “বার্তা বাজার” কে এই তথ্য নিশ্চিত করেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত।তিনি জানান, মিজানুরের মরদেহ ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর