রাজধানীর সেগুনবাগিচায় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে (বারডেম জেনারেল হাসপাতাল ২) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২৫ জুন) ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ২৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়।
এর আগে, পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা ১১ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বার্তাবাজার/এমকে