ঝিনাইদহে নতুন করে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৫৭ জন।
সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, বৃহস্পতিবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ২৮ টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ টি পজেটিভ। আক্রান্তরা হলেন, সদর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, আক্রান্ত ১৫৭ জনের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬৪ জন।
বার্তাবাজার/এমকে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।