পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

করোনা আতঙ্কের মধ্যেই পুরান ঢাকার সোয়ারীঘাটে একটি পলিথিন কারখানায় লাগা আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট বেলা ১১ টা ৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় কারখানাটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস মিডিয়া সূত্রে জানা যায়, চকবাজার থানার অন্তর্ভুক্ত সোয়ারীঘাটের দেবিদ্বারঘাট লেনের একটি পলিথিন কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। সাড়ে ১০ টায় লাগা আগুন বেলা ১১টা ৯ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুনে পোড়া কারখানার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর