করোনামুক্ত হ‌লেন ভোক্তা অধিদফতরের এডি ফাহমিনা

করোনা যুদ্ধে জয়ী হলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) ফাহমিনা আক্তার। ১৪ দিন আইসোলেশনে থাকার পর বুধবার করোনা পরীক্ষায় তার নেগেটিভ আসে।

বৃহস্প‌তিবার (২৫ জুন) ফাহমিনা আক্তার নি‌জেই বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আগে গত ১১ জুন তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

অধিদফতর সূত্রে জানা যায়, মাহামারি করোনায় ভোক্তা অধিদফতরে গত ১৩ মে প্রথম আক্রান্ত হন আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এরপর ১৮ মে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে অফিস সহকারী ও গাড়িচালকসহ মোট ১৫ জন আক্রান্ত হ‌য়েছিলেন।

পরে আ‌রও ছয়জন আক্রান্ত হন। সব মি‌লি‌য়ে সারা দে‌শে অধিদফতরের মোট ২১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। তবে ইতোমধ্যে দুই-তিন জন ছাড়া সবাই করোনাকে জয় করেছেন। তাদের করোনা পরীক্ষায় ফল নেগেটিভ এসেছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর