লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেফতার কাজী শহিদ ইসলাম পাপুলকে ২১ দিন কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।
বুধবার (২৪ জুন) এ আদেশ দিয়ে সংসদ সদস্য পাপুলকে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট একটি কোম্পানির মালিককে ২ হাজার দিনার জামিনে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
আরব টাইমসের খবরে আরও জানানো হয়, মানবপাচার, অবৈধ ভিসা বিক্রি ও অর্থপাচারের অভিযোগে এরই মধ্যে পাপুল ও তার প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দের সুপারিশ করা হয়েছে।
গত ৭ জুন এমপি পাপুলকে আটক করে কুয়েত পুলিশ। তার অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারও।
বার্তাবাজার/এমকে