নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

করোনা আতঙ্কের মধ্যেই এবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নিউজিল্যান্ডে।

বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির দক্ষিণ আইল্যান্ডের ৪০ কিলোমিটার পশ্চিমে জনপ্রিয় পর্যটনকেন্দ্র মিলফোর্ড সাউন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন অধিবাসী লিখেছেন, এটা ছিল বড় ধরনের একটা কম্পন। আরেকজন লিখেছেন, ডুনেডেনে একটা ঝাঁকুনি টের পাওয়া গেল। ভূমিকম্পে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সাউথল্যান্ড ডিস্ট্রিক্ট কাউন্সিলর এবেল ক্রেমার।

মিলফোর্ডের পাঁচ কিলোমিটার গভীরে আঘাত হানে এ ভূমিকম্প।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর