ব্রাজিলে আবারো একদিনে করোনায় আক্রান্ত ৪০ হাজার

ব্রাজিলে কিছুতেই থামছে না করোনার সংক্রমণ। মঙ্গলবার নতুন করে ৪০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হলেও গতকাল বুধবারও ব্রাজিলে নতুন করে ৪০ হাজার ৯৯৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পরপর দুইদিন নতুন করে আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেল ব্রাজিলে।

এদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরও ৩৯ হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৪ লাখ ৬৩ হাজার ২৭১ জনে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ১০৩ জনের। নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৩ হাজার ৮৫৪ জন। লাতিন আমেরিকার এ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন। এখন পর্যন্ত সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। বর্তমানে সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র, ব্রাজিলের পরেই শীর্ষ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় জায়গা করে নিয়েছে রাশিয়া। রাশিয়ায় এ পর্যন্ত ৬ লাখ ৬ হাজার ৮৮১ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭ হাজারের বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫১৩ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর