যুক্তরাষ্ট্রে একদিনেই করোনা শনাক্ত ৩৯ হাজার

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩৯ হাজার ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জনে দাঁড়িয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৮০৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এতথ্য জানা গেছে।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৪ লাখ ৬৩ হাজার ২৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৮১ জনে দাঁড়িয়েছে।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫৩ হাজার ৪৭৪ জনের। আর আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৯২ হাজার ৪৭৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর