চীন-ভারতের সমঝোতার আলোচনার আড়ালেও সীমান্তে যুদ্ধের সাজে সজ্জিত হচ্ছে দু’দেশই। সীমান্তের যে অংশে চীনা সেনারা বাঙ্কার বানাচ্ছে ঠিক সেদিকেই টি৯০ ভীষ্ম ট্যাংক পাঠিয়েছে ভারত। তাদের মতে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ট্যাংক।
কী এই ভীষ্ম ট্যাংক? জানা গেছে, স্থলযুদ্ধে ভারতের অন্যতম হাতিয়ার এই ট্যাংক। বায়োলজিক্যাল ও কেমিক্যাল অস্ত্রও বহন করতে পারে ভীষ্ম। রাশিয়ায় তৈরি এই ট্যাংক মিনিটে ৮টি শেল ছুড়তে পারে। ৬ কিলোমিটার পর্যন্ত মিসাইল লঞ্চ করতে পারে। মাত্র ৪৮ টনের এই ট্যাংক মিসাইল যুদ্ধে অত্যন্ত কার্যকরী। ১০০০ হর্স পাওয়ার ইঞ্জিনের এই ট্যাংকের গতি ৭২কিমি/ঘণ্টা। একবারে ৫৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে ভীষ্ম। উল্লেখ্য, ভারতের কাছে চীনের থেকেও বেশি ট্যাংক রয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও চীন দু’দেশ নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমেই সীমান্ত সংলগ্ন অঞ্চলের উত্তেজনা প্রশমনের কাজ করবে৷ সূত্র: এই সময়।
বার্তাবাজার/এসজে