বাহরাইনে অবস্থান করা ৪১৪ জন বাংলাদেশি দেশে ফিরে আসছেন। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় বিকাল ৫টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে করে তারা বাহরাইনের মানামা থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।
বাহরাইন থেকে যারা স্বাস্থ্যগত কারণে কিংবা জরুরি পারিবারিক কারণে দেশে ফিরতে চেয়েছিলেন তাদের জন্য বাংলাদেশ দূতাবাস এই বিশেষ ফ্লাইটের আয়োজন করে। এতে অনেক অসুস্থ রোগী এবং যারা বিশেষ অর্থ কষ্টে ভুগছিলেন, তারা দেশে ফেরার সুযোগ পেয়েছেন।
মানামা দূতাবাস জানায়, যাত্রীদের মধ্যে প্রায় ৭০ জন প্রবাসী ছিলেন অসুস্থ রোগী এবং আরো ৪০ জন ছিলেন বাহরাইন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত কয়েদি।
বাংলাদেশ দূতাবাস প্রবাসী কল্যাণ তহবিল থেকে অসুস্থ রোগীদের ১৮ জনের পূর্ণ এবং প্রায় ৫০ জনের আংশিক প্লেন ভাড়া বহন করেছে। মুক্তিপ্রাপ্ত কয়েদীদের পূর্ণ প্লেন ভাড়া বহন করেছে বাহরাইন সরকার। বিমানটি ঢাকায় আনুমানিক রাত ১টায় অবতরণ করবে।
বার্তাবাজার/এসজে