মুন্সীগঞ্জে বুধবার (২৪ জুন) নতুন করে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৮৮০ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৫০ জন। মারা গেছে ৪৪ জন।
জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, বুধবার নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৭ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন এবং গজারিয়া উপজেলায় ৭ জন।
গত ২২ জুন তারিখের ১৬৩ টি নমুনার আজ রিপোর্ট এসেছে এর মধ্যে ২৪ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলা থেকে এই পর্যন্ত ৯২৬২ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮৬৭৪ টি নমুনার।
মুন্সীগঞ্জে সর্বমোট ১ হাজার ৮৮০ জনের করোনা শনাক্তের মধ্যে, সদর উপজেলায় ৮০২ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১৭৬ জন, সিরাজদিখান উপজেলায় ২৯৩ জন, লৌহজং উপজেলায় ২৫৩ জন, শ্রীনগর উপজেলায় ১৭১ জন, গজারিয়া উপজেলায় ১৮৫ জন।
কে.এ.স/বার্তাবাজার