সৌদিতে মৃতের সংখ্যা ১৪’শ ছুই ছুই। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও তিন হাজার ১২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৭ হাজার ২৬৭ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৩৮৭ জন।
নতুন করে সুস্থ হয়েছেন দুই হাজার ৯১২ জন। মোট সুস্থ এক লাখ ১২ হাজার ৭৯৭ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে গত কয়েকদিন চার হাজারের উপরে দৈনিক আক্রান্ত হলেও গত চারদিন থেকে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং সবচেয়ে আশার বাণী হচ্ছে দেশটিতে সুস্থতার সংখ্যাও বাড়ছে।
সূত্রে আরও জানা যায়, দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫৩ হাজার ৮৩ জন। তার মধ্যে দুই হাজার ১২৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
কে.এ.স/বার্তাবাজার