আওয়ামী লীগের সিনিয়র নেতাদের কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় আইসিটি আইনে দায়ের করা মামলায় আটক হয়েছেন সাতক্ষীরার কলরোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক প্রভাষক মন্ময় মনির।
বুধবার (২৪ জুন) ভোরে উপজেলার মুরারীকাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত এই আওয়ামী লীগ নেতা মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে ও সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক।
জানা যায়, মন্ময় মনির গত ১৩ জুন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা মো. নাসিম এবং সরকার ও অন্যান্য নেতাদের জড়িয়ে তার ফেসবুকে একটি আপত্তিকর স্ট্যাটাস পোস্ট করেন। এ ঘটনায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন বাদী হয়ে গত ১৪ জুন রাতে কলারোয়া থানায় তথ্য-প্রযুক্ত আইনে মন্ময় মনিরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
কলারোয়া থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, গ্রেফতারকৃত মন্ময় মনিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে