গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবুল কালাম। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম জানান, আমার করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ২০ জুন নমুনা দেই। নমুনা পরীক্ষার পর আমার করোনা শনাক্ত হয়। বিষয়টি ২২ জুন জানতে পারি। বর্তমানে আমি হোম আইসোলেশনে ও সুস্থ আছি।

গত ৬ জানুয়ারি গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মো. আবুল কালাম। ৭ জানুয়ারি থেকে তিনি গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাখার দায়িত্ব পালন করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর