কুষ্টিয়ায় নতুন ২৭ করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২৮ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৭ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ২২ জন পুরুষ ও ৫ জন নারী। আক্রান্ত ২৭ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১৯, কুমারখালী উপজেলার ২, মিরপুর উপজেলার ১, দৌলতপুর উপজেলার ৫। সদর উপজেলায় আক্রান্ত ১৯ জনের ঠিকানা হরিনারায়নপুর ১, পূর্ব মজমপুর ১, চৌরহাস ফুলতলা ৪, আড়ুয়াপাড়া ৩, থানাপাড়া ১, টাউন হল লেন১, নারিকেলতলা ১, কাসিন্দাপাড়া ১, র‍্যাব ক্যাম্প ১, হাটশ হরিপুর ১, দহকুলা ১, এসিবি রোড ১, বড়গ্রাম ১, কালিশঙ্করপুর১, পুলিশ হাসপাতাল ১ জন। কুমারখালী উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা বাখই মহব্বতপুর।

দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানা মহিষকুন্ডি ৪ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১ জন। মিরপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা বিল আমলা। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ৪৬১ জন করোনা রোগী শনাক্ত হলো। যার মধ্যে ৩৪৭ জন পুরুষ ও ১১৪ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ৬১, ভেড়ামারা ৬৪, মিরপুর ৩৬, কুষ্টিয়া সদর ২২২, কুমারখালী ৫৭, খোকসা ২১।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর