মির্জাপুরে কয়লা তৈরির চুল্লি ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ভাবে গরে ওঠা কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করে দিয়েছে ভাম্যমান আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী (ভূমি) ভ্রাম্যমান
আদালতের বিচারক মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট, তেলিনা.মহিষাবাতানসহ পাহাড়ী এলাকার বনের ভেতর একাধিক চুল্লি স্থাপন করে কাঠ পুরিয়ে কয়লা তৈরি করে আসছে। এতে পরিবেশের ব্যপক ক্ষতি সাধন করছে তারা।

এ সময় একাধিক স্থানে গড়ে উঠা কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ছোট বড় ৩০টি চুল্লি ধ্বংস করেন তারা। তবেএ কাজে জরিত কাউকে আটক কওে সাজা দিতে পারেনি তারা। মির্জাপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. জুবায়ের হোসেন অভিযানের সত্যতা স্বীকার করে বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর