প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জরুরি নির্দেশনা

মহামারি করোনা পরিস্থিতিতে হঠাৎ জরুরি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্কুলগুলোতে চলমান কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিং করতে হবে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতি এই নির্দেশনা দেয়া হয়।

বুধবার (২৪ জুন) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নিরদেশোনায় বলা হয়, স্কুলগুলোতে চলমান কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিং করতে হবে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের। স্কুল পরিদর্শনে সময়ে কার্যক্রম আবশ্যিকভাবে মনিটরিং করতে হবে৷ আর কাব-স্কাউটং কার্যক্রমের তথ্য পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করে নিয়মিতভাবে অধিদপ্তরে পাঠাতে হবে।

জানা গেছে, গত ১৭ মে বাংলাদেশ স্কাউটসের জাতীয় নির্বাহী কমিটির সভায় মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাব স্কাউটিং কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর