চলমান করোনা পরিস্থিতিতে ঘরে বন্দি থাকতে থাকতে মানুষজন হাঁপিয়ে উঠছে। টানা ৩ মাসেরও বেশি সময় একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে সময় কাটাচ্ছেন নানান ভাবে। সংসদ সদস্য ও দেশের জনপ্রিয় সংগীত শিল্পী মমতাজ বেগমের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেটায় দেখা যাচ্ছে তিনি ফুটবল পায়ের কাছে নিয়ে দাঁড়িয়ে আছেন।
ঢাকা থেকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে গিয়ে তিনি পরিবারের সাথে ফুটবল খেলে ঘুড়ি উড়িয়ে সময় কাটাচ্ছেন।
এ ব্যাপারে তিনি জানান, ‘বদ্ধ জায়গায় যত সুযোগ-সুবিধাই থাকুক না কেন, একটা সময় অস্থিরতা আসবেই। বাসার সবাই অস্থির হয়ে গেছে। গ্রামে যেহেতু খোলামেলা জায়গা আছে, ভাবলাম, আমার বাচ্চারা এই খোলামেলা জায়গায় ভালোই থাকবে। তা না হলে মানসিকভাবে তারা আরও বিপর্যস্ত হয়ে পড়বে। সবার সঙ্গে মিলে ফুটবল খেলছি, ঘুড়ি উড়াচ্ছি। আমার বাড়ির পাশেই নার্সারি, সেখান থেকে ফলের গাছ এনে লাগিয়েছি।
জানা যায়, রাজধানীর মহাখালী ডিওএইচএসের বাসায় থাকেন মমতাজ। করোনাভাইরাসের কারণে এক রকম গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন মমতাজ। মমতাজের সন্তানেরাও চাচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে যেতে। তাই গত বৃহস্পতিবার মমতাজ চলে যান তার গ্রামের বাড়ি ও সংসসদীয় এলাকা মানিকগঞ্জের সিঙ্গাইরে।
বার্তাবাজার/এসজে