আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দোয়ার আয়োজন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে করোনা আক্রান্ত দলীয় নেতাকর্মী ও দেশবাসীর সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। বুধবার (২৪ জুন) বিকাল সাড়ে পাঁচটায় ইউনিয়নের স্বরলতা হাউজিং সংলগ্ন মনোহরদি এলাকায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন।

দোয়ার অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ছাড়াও পাথালিয়া ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। এসময় সারা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও সকল স্তরের নেতাকর্মী যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা সহ এই ভাইরাস আক্রান্ত সকল দেশবাসীর মুক্তির জন্য দোয়া করা হয়। পাশাপাশি সারা দেশে যারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেও দোয়া করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পাথালিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ করোনা আক্রান্ত দলীয় নেতাকর্মী এবং সমগ্র দেশবাসীর আরোগ্য লাভের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম, ধর্মমন্ত্রী আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরান সহ অন্যান্য যারা এইদেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জুলহাস বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের দিকনির্দেশনায় আমার উদ্যোগে পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আজকের এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।

সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণের কারণে যেসকল দলীয় নেতাকর্মী ও দেশবাসী এই রোগে আক্রান্ত হয়েছেন, তাদের রোগমুক্তি কামনা সহ এপর্যন্ত যারা আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেও দোয়া করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউসুফ হাওলাদার, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন, সিনিয়র সহ-সভাপতি ফরিদ শেখ, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জয় প্রমুখ সহ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, দোয়া অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জুলহাস।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর