কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং মাস্ক না পরায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ জুন) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রদত্ত সরকারি নির্দেশ অমান্য করে বিকাল ৪ টার পরে দোকান খোলা রাখায় এবং মাস্ক না পরায় উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান।
তিনি কুমারখালী বাজার, পৌরসভা এলাকা, আলাউদ্দিন নগর মোড়ের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারি আদেশ না মানায় সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ২টি হার্ডওয়্যারের দোকানসহ মোট ৬টি মামলায় ৩ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক সেনাদল এবং পেশকার মোবাইল কোর্টকে সহযোগিতা করেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এম এ মুহাইমিন আল জিহান জানান, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।
কে.এ.স/বার্তাবাজার