এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য সচিব কামরুন নাহার। আজ (বুধবার) তার একান্ত সচিব এনামুল আহসান গণমাধ্যমেকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত রোববার পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন, গতকাল রিপোর্ট পজিটিভ এসেছে। তবে এমনিতে তার কোনো উপসর্গ ছিল না। বর্তমানে বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। তবে তার স্বামী মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এখন পর্যন্ত সুস্থ আছেন।
তথ্য ক্যাডারের কর্মকর্তা কামরুর নাহার এর আগে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রধান তথ্য কর্মকর্তা ছাড়াও গণযোগাযোগ অধিদফতর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বার্তাবাজার/এসজে