ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএনসিসি) লকডাউন বাস্তবায়ন করতে ২য় জরুরী সভার আহ্বান করেছেন লকডাউন বাস্তবায়ন কমিটি। আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ জুন) সাঙ্গাব্দিকদের সাথে আলাপকালে মেয়র তাপস জানিয়েছিলেন, লকডাউন বাস্তবায়নে তারা প্রস্তুত। এলাকাভিত্তিক সিদ্ধান্তের অপেক্ষা করছেন।
এর আগে গত ১৬ জুন নগর ভবনে কোভিড-১৯ নিয়ন্ত্রণে জোনিং সিস্টেম বাস্তবায়ন বিষয়ক ডিএসসিসির কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/এসজে