তেঁতুলিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরের পানিতে পড়ে রাবিয়া আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের সালাফি গছ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাবিয়া আক্তার ওই এলাকার মোক্তারুল ইসলামের মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলার সময় রাবিয়া সবার অগোচরে বাড়ির পাশের সড়কে চলে যায় । পরে সে সড়কের ধারে একটি পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসতে দেখেন। পরে তাকে পরিবারের সদস্যরা মৃত অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসেন।

ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী জানান, শিশুটি রাস্তার ধারে থাকা একটি পুকুরের পাশেই খেলা করছিল। অসাবধানতাবশত শিশুটি পুকুরের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম পানিতে ডুবে রাবিয়া নামে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর