যেসব এলাকায় বিমান উড্ডয়ন করা হয় সেসব এলাকায় ঘুড়ি ওড়াতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরন কর্তৃপক্ষ। বিষয়টি জানিয়ে গত কয়েকদিন থেকে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিতভাবে মাইকিং করছে।
করোনা পরিস্থিতির কারণে গত ২৫ মার্চ থেকে ঢাকা-রাজশাহী রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। তবে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের প্রতিদিন দুই থেকে তিনটি প্রশিক্ষণ বিমান নিয়মিত আকাশে উড্ডয়ন ও বিমানবন্দরের রানওয়েতে অবতরণের মাধ্যমে তাদের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
আবার ঘরবন্দি শৌখিন মানুষ মেতে উঠেছে ঘুঈ উড়ানোয়। কেবল ঘুড়ি নয়, লাইলন দড়ি দিয়ে এখন ঘুড়ির চেয়েও বড় ‘চঙ’ তৈরি করে আকাশে উড়াচ্ছেন। এর ফলে আকাশে বড় ধরনের বিমান দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। তাই দুর্ঘটনা এড়াতে সতর্ক করে মাইকিং করা হচ্ছে।
এ বিষয়ে শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী যেসব এলাকায় বিমান উঠানামা করে সেসব এলাকায় ঘুড়ি উড়ানো যাবে না। তাই নিষেধ করে মাইকিং করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে