কুষ্টিয়া কুমারখালীতে রাস্তার সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের রায়পাড়ার কারিগর পাড়ার প্রধান রাস্তা সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এলাকাবাসীর অভিযোগ তারা নিজেরা উদ্যোগ নিয়ে ১ বছর পূর্বে আংশিক সংস্কার করলেও ১০ বছরে রাস্তাটি অবহেলিত অবস্থায় থাকায় বৃষ্টির সময় জনচলাচল অসম্ভব হয়ে পরে।

বুধবার (২৪ জুন) সরেজমিন গিয়ে দেখা যায় প্রায় ১ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তাটিতে কিছু কিছু জায়গায় প্রায় হাঁটুসমান কাদা । এসময় ভুক্তভোগী আমির মেম্বার, মোঃ শহিদুল ইসলাম ও বিল্লাল হোসেন জানান, সদকী বাজার হতে কারিগর পাড়া হয়ে নওদাপাড়া প্রধান রাস্তার সাথে সংযুক্ত রাস্তাটি প্রায় ১০ বছর যাবত অবহেলিত অবস্থায় আছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচলের সময় প্রচন্ড ভোগান্তির শিকার হয়।

সদকী ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মজিদ জানান, তাদের নিজেস্ব কোন ফান্ড নেই। এমপির বিশেষ বরাদ্দের তালিকায় রাস্তাটি দেয়া আছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর