বরিশালে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

বরিশালের বাবুগঞ্জে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করার অভিযোগে জাকির সিকদার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ছেলে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

আটককৃত জাকির সিকদার উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে। তিনি মাদক ও জুয়া খেলায় আসক্ত। বুধবার (২৪ জুন) দুপুরে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করার কার্বনে উত্তর আগরপুর গ্রামের ওই বাড়ীতে একাই বসবাস করতেন নির্যাতনের শিকার বৃদ্ধা। একা থাকার সুযোগে বাড়ির পাশের একটা ছাপড়া ঘরে প্রতিরাতেই মাদক ও জুয়ার আড্ডা বসাতো জাকির সিকদার। অতিষ্ট হয়ে ওই বৃদ্ধা তাকে এস্ন করতে নিষেধ করেন একইসাথে পুলিশের ভয় দেখান।

গত সোমবার গভীর রাতে বৃদ্ধার বাড়ির সামনে গিয়ে তার কাছে ক্ষমা পার্থণা করে আগের ঘটনার জন্য নিজের ভুল স্বীকার করে। একইসাথে পুলিশ তাকে তাড়া করেছে বলে মিথ্যা অযুহাতে আশ্রয় চায় তার কাছে। সব শুনে সরল মনে জাকিরকে আশ্রয় দেয় ওই নারী।

এরপরে রাত ২টার দিকে বখাটে ও মাদকাসক্ত জাকির তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃদ্ধার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার আকস্মিকতায় বৃদ্ধা মা হতবিহ্বল ও অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের পরে রাতেই পালিয়ে যায় লম্পট জাকির সিকদার।

এদিকে ঘটনার পরে বৃদ্ধার ডাক-চিৎকার শুনে প্রতিবেশী ও স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আগরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। এসময় প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পরে বৃদ্ধার ছেলে মঙ্গলবার ঢাকা থেকে বাড়ি আসেন এবং ওইদিন সন্ধ্যায় বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণ মামলা দায়েরের একঘণ্টার মধ্যেই মামলার একমাত্র অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে আটক করা হয়েছে। পাশাপাশি ভিকটিম বৃদ্ধা মাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর