অসুস্থতার যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১নং ওয়ার্ডের মৃত চেচারু বর্মনের স্ত্রী বাসন্তী (৫৫) নামে এক বৃদ্ধ মহিলা অসুস্থ যন্ত্রণা সহ্য করতে না পেরে গতকাল (২৩ জুন) মঙ্গলবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয় এলাকাবাসী সুলজার আলম ও ডাক্তার সুভাষ সাংবাদিকদের জানান, বাসন্তী রানী দীর্ঘ দিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলো। গত কয়েক দিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর সমস্যায় ভুগতে ছিলো।

তার ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি ও ফুচকার দোকান করে তাদের পরিবারের খরচ চালাতো কিন্তু করোনাভাইরাসের কারণে প্রায় দীর্ঘ ৩ মাস থেকে দোকান পাট বন্ধ রাখায় তার আয়ও বন্ধ। হেমন্ত রায়ের পরিবারের মোট সদস্য সংখ্যা ৪ জন।

হেমন্ত রায় জানায়, তার পক্ষে এই টানাপোড়নের সংসারে তার মায়ের উন্নত চিকিৎসা করা সম্ভব হয়নি। তার পরেও সে স্থানীয় ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল কিন্তু গত ২৩ জুন রাতে সকলের অজান্তে কখন যে আমার মা গলায় ফাঁস দিয়ে আত্যহত্যা করেছে আমরা কেউ তা বুঝতে পারিনি।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক এসআই ফিরোজা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর