সীমান্তে চলমান সংঘর্ষ বন্ধে রাজি হয়েছে চীন-ভারত

ভারত-চীন সীমান্তে চলমান সংঘাত বন্ধ করতে একমত হয়েছেন দুই দেশ। আজ (মঙ্গলবার) দেশ দু’টির কমান্ডার পর্যায়ের বৈঠকে পর তারা এ তথ্য নিশ্চিত করেছেন। তাছাড়া বৈঠকে চীন দাবী করেছে, ভারতীয় কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যমে প্রকাশিত ৪০ চীনা সেনা নিহতের দাবি ভিত্তিহীন।

রুশ পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এই সংকট নিরসনে অন্য কারও সহায়তা লাগবে না বলে মনে করছে মস্কো।

এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, সমস্যা সমাধানে ভারত ও চীনই যথেষ্ট। উদ্ভুত পরিস্থিতিতে তাদের কারো সহায়তা লাগবে বলে মনে হয় না।

ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর জানান, টেকসই বিশ্ব গড়তে হলে সর্বাবস্থায় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। অংশীদারকে বৈধ স্বার্থকে স্বীকৃতির পাশাপাশি বহুপাক্ষিক মতামতকে সমর্থন করা জরুরি।

চীনের পক্ষ থেকে বলা হয়, নিজেদের মধ্যকার অনৈক্য সমঝোতার মাধ্যমে সমাধানে আশাবাদী দু’পক্ষ। আশা করি এ আলোচনা অব্যাহত থাকবে

গেলো ১৫ জুন কাশ্মীরের লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়ায় ভারত ও চীনের সেনাবাহিনী। এতে ভারতের ২০ সেনা নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর