ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। পাল্বন সরকার নামের এই যুবক তার ব্যক্তিগত আইডিতে স্ত্রী সোমা ও পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থণা করে পোস্টটি করেন।

বুধবার (২৪ জুন) ভোরের দিকে দুর্গাপুর পৌর শহরের উত্তর পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত প্লাবন উত্তর পাড়া গ্রামের অজিত সরকারের ছেলে।

তিনি ফেসবুকে লিখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। সোমা তোমাকে আমি কিছু দিতে পারলাম না। আমর কষ্টটা কাউকে বলার মতো না, তাই বলতে পাড়লাম না। আমকে মাফ করে দিও পারলে

জানা যায়, স্থানীয় বাজারে ধানের ব্যবসা করতেন তিনি। প্রতিদিনের মত বুধবার রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরেন। ভরের দিকে কাউকে কিছু না জানিয়ে বাড়ির পাশের একটি গাছের সাথে নিজের কোমরের বেল্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, এর আগেও প্লাবন সরকার আত্মহত্যার চেষ্টা চালায়। মানসিক সমস্যায় ভোগা প্লাবনকে চলতি মাসের ৩ তারিখে আত্মহত্যার চেষ্টা করায় অসুস্থাবস্থায় গত ৩ তারিখে ময়নসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর