শরীয়তপুরে আরও ৩১ জনের করোনা শনাক্ত

শরীয়তপুরে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাড়ালো ৪১৩ জনে। নতুন করে ৩৭ জনসহ ২০১ সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৫ জন।

বুধবার (২৪ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জেলায় নতুন ৩০ জন রোগীর মধ্যে শরীয়তপুর পৌরসভায় ১১ জন, ডোমসার ১, জাজিরার সেনেরচরে ২ জন, ভেদরগঞ্জের পৌরসভার ৫ জন, রামভদ্রপুর ১ জন, ডামুড্যা পৌরসভার ১ জন, নড়িয়ার ভোজেশ্বরে ৪ জন, ডিঙ্গামানিক ৪ জন ও গোসাইরহাটের ইদিলপুরে ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৪৮০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে ৪৪৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর