প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১২৩৮ জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সৌদি আরবে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অন্তত ৪১৫ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনার ঝুঁকির মুখে রয়েছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
যুক্তরাজ্যে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩০৬ বাংলাদেশি। সৌদি আরব ও যুক্তরাজ্যে করোনায় সবচেয়ে বেশি প্রকোপ বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
এছাড়াও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ২৭২ জন, সংযুক্ত আরব আমিরাতে ১০৪, কুয়েতে ৪৫, ওমানে ২০ জন, কাতারে ১৮, ইতালিতে ১৪, কানাডায় ৯ জন, বাহরাইনে ৯ জন, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫, লিবিয়ায় ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত ২৬ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সেখানে কোনো বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বার্তা বাজার / ডি.এস