বাংলাবান্ধা বন্দরে সোনালী ব্যাংকের শাখা উদ্বোধন

দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে সোনালী ব্যাংকের “বাংলাবান্ধা স্থলবন্দর” শাখার উদ্বোধন করা হয়েছে। এটি সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ১২২৫ তম শাখা। আমদানী-রপ্তানী কাজে বন্দরের ব্যবসায়ীদের জন্য, এ স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের সুবিধার্থে সোনালী ব্যাংকের এ নতুন শাখা চালু করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন ভবনের ২য় তলায় এ ব্যাংক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় ফিতা কেটে ব্যাংকের উদ্বোধন করেন রংপুরের সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ও অফিস ইনচার্জ রশিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের ডিজিএম আশরাফুল আলম, পঞ্চগড় আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা, বাংলাবান্ধা স্থলবন্দর সোনালী ব্যাংকের ম্যানেজার সবুক্তগীন শাকিল প্রমূখ।

পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে সংক্ষিপ্ত আলোচনার পর দোয়ার আয়োজন করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর