কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত আরো ২ জনের মৃত্যু, মোট ৬

কুষ্টিয়ায় আরো দুই জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রা‌তে একজন বা‌ড়ি‌তে ও বুধবার (২৪ জুন) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন কুষ্টিয়া শহরের চর আমলপাড়ার বাসিন্দা আকবর আলী (৬৫) ও বারখাদা ত্রিমোহনী এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম (৫০)।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মারা যাওয়া দুজনই করোনা পজিটিভ ছিলেন। আকবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রাত সাড়ে ১২ টায় মারা যান। আর আসাদুল নিজের বাড়িতে আজ ভোরে মারা যান। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ছয়জনের মৃত্যু হলো। আকবর আলী গত সোমবার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইশোলসন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনা ওয়ার্ডে ভর্তির কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। আসাদুল ১৩ জুন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। নিজ বাড়িতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। আজ ভোরে তিনি মারা যান। এদিকে আক্রান্তের বিবেচনায় গতকাল জেলায় সর্বচ্চ ৩৯ জন আক্রান্ত হয়। এ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১১৪ জন।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর